নীল তিমির জিহ্বা পৃথিবীর যেকোনো প্রাণীর জিহ্বার তুলনায় সবচেয়ে বড়। এর ওজন একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান হতে পারে। জিহ্বার ওজন প্রায় ২.৭ টন। তিমির হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের চেয়ে বড়। সাধারণত এরা দল বেঁধে চলাফেরা করে। তিমি আকারে বিশাল হলে কী হবে, এরা খায় ছোট ছোট চিংড়ি। এর নাম ক্রিল। তিমি একসঙ্গে ৪ কোটি ক্রিল খেতে পারে। নীল তিমি প্রায় ১০০ ফুট লম্বা এবং ২০০ টন ওজনের। নীল তিমি পানিতে ডুবে থাকা অবস্থায় শ্বাস নিতে পারে না। এর জন্য তাদের কিছুক্ষণ পর পর ভেসে উঠতে হয়। এরা কখনো পুরোপুরি ঘুমায় না। তাদের মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। জোরে শব্দ করতে নীল তিমির জুড়ি নেই। তারা এত জোরে শব্দ করে যে, সেটা একটা জেট বিমানের শব্দের থেকে বেশি। ১৮৮ ডেসিবলের এই শব্দ, অন্য তিমি কয়েকশ মাইল দূর থেকেও শুনতে পারে। নীল তিমি সাধারণত ৮০ থেকে ৯০ বছর বাঁচে। তবে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, কিছু নীল তিমি ১১০ বছর পর্যন্তও বাঁচতে পারে। প্রাণিজগতে এ এক বিস্ময়কর প্রাণী।
