টেকনাফ উপজেলা বিএনপির বর্ধিত সভা

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:০০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাশেম সিআইপি, জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বিএ, রাশেদুল করিম মার্কিন, জালাল উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল মোস্তফা, এইচ এম ওসমান গণী, ওমর হাকিম মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হোয়াইক্যং উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি মৌলভী ফেরদৌস আলম ও আলী আকবর, বাহারছড়া উত্তর ও দক্ষিণ বিএনপির সভাপতি ছাবের আহমদ ও ছৈয়দ হোছাইন, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর।

হ্নীলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুর রহমান, অর্থ সম্পাদক এফ এ সোহেল চৌধুরী, দপ্তর সম্পাদক নুরুল হুদা, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল, সহ-মানবাধিকার সম্পাদক নাছির উদ্দীন রাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরিফ, মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, তাতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম হৃদয়, সদস্য সচিব হেলাল উদ্দিন, উলামা দলের সভাপতি মৌলভী আব্দুল গফুর, সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাশেম ভুলু ও সদস্য সচিব নুরুল আলম এবং সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের শাহীন।

সভায় বক্তারা গত জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে এমপি শাহজাহান চৌধুরীকে বিজয়ী করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে টেকনাফ উপজেলায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত