মেট গালায় নেই  প্রিয়াঙ্কা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:০১ এএম

আজ রাত পোহানোর আগেই (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা) শুরু হয়ে যাবে ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ইভেন্ট মেট গালা ২০২৬। বাংলাদেশ-ভারতসহ সারা বিশ্বের ফ্যাশনপ্রেমীদের নজর থাকবে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচার দিকে। তবে এবারের মেট গালা ভারতীয়দের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ বিদেশের মাটিতে এবার একঝাঁক দেশি তারকার সমাগম হতে চলেছে, যার তালিকায় রয়েছে বেশ কিছু বড় চমক। এই তালিকায় গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গেলেও শেষ সময়ে নিজেকে সরিয়ে নিলেন ‘দেশি গার্ল’। জানা গেছে, আগে থেকে ঠিক হয়ে থাকা কিছু কাজের ব্যস্ততার কারণেই তিনি এবার রেড কার্পেটে হাঁটতে পারছেন না। মেট গালার আসরে প্রিয়াঙ্কাকে বরাবরই দেখা যায়, এ কারণে তার না থাকাটা অনুরাগীদের কাছে বেশ মন খারাপের।

৪ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসছে ২০২৬ সালের মেট গালা। কিন্তু প্রিয়াঙ্কা শুটিংয়ের কাজে এতটাই ব্যস্ত যে সেখান থেকে সময় বের করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি ঠিক কোথায় ব্যস্ত? মে মাসের এই প্রথম সোমবার প্রিয়াঙ্কা হয়তো অ্যান্টার্কটিকায় থাকবেন। সেখানে তার নতুন ছবি ‘বারাণসী’র শুটিং হওয়ার কথা রয়েছে। একটি সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছে। আর মেট গালায় প্রিয় অভিনেত্রীর না থাকার খবর ছড়িয়ে পড়তেই বেশ মন খারাপ ‘দেশী গার্ল’-এর অনুরাগীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত