বিয়ে করছেন হুমা কুরেশি

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৩৮ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হুমা কুরেশি। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে ব্যক্তিগতজীবনকে খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করেন না হুমা। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, খুব শিগগিরই বলিউডে বাজবে বিয়ের সানাই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হুমা কুরেশি তার দীর্ঘদিনের চর্চিত প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যেই বিয়ের পরিকল্পনা করছেন এই চর্চিত প্রেমিকযুগল। আরও জানা গেছে, ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হুমা-রচিত! তারকাদের হাইভোল্টেজ বিয়ে ঘিরে ভক্তদের উন্মাদনার কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। ভেন্যু থেকে মেন্যু পুরোটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং, বিয়ের সাজসজ্জা, হাই প্রোফাইল অতিথিদের জন্য খাবারের তালিকায় কী কী পদের বন্দোবস্ত করা হলো তা জানতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। হুমা কুরেশির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা করা হচ্ছে।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই মুম্বাইয়ে হবে মালাবদল। এরপর ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হবে। হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ের সময় যুগলের উপস্থিতি। এ ছাড়া কাছের বন্ধু সোনাক্ষী সিনহার বিয়েতেও রংমিলান্তি গোলাপি পোশাকে সবার নজর কেড়েছিলেন হুমা আর রচিত। সম্পর্ক নিয়ে যতই জলঘোলা হোক না কেন, একটি শব্দও খরচ করেননি তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত