মল্লিকা শেরাওয়াতের বিস্ফোরক দাবি

'টম ক্রুজ আমার প্রেমে পড়েছিল, ফোন থাকলে ভিডিও দেখাতাম'

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

ওটিটিতে মুক্তি পাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় কিস্তি। করণ জোহরের সঞ্চালনায় এই শো-টি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে প্রিমিয়ারের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ক্লিপকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে বিনোদন জগতে। প্রতিযোগীদের সঙ্গে আড্ডার মাঝে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত এক বিস্ফোরক দাবি করে বসেছেন। হলিউডের মেগাস্টার টম ক্রুজ নাকি তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবং নিয়মিত মেসেজ ও ভিডিয়ো পাঠান! 

‘দ্য ট্রেইটরস ২’-এর একটি পর্বে স্ট্যান্ড-আপ কমেডিয়ান আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনার কি কখনও কারও প্রতি ক্রাশ ছিল? নাকি সবাই সবসময় আপনার প্রেমেই পড়ে?’ প্রশ্নের উত্তরে নিজের চেনা মেজাজে মল্লিকা বলেন, ‘সবাই আমার প্রেমে পড়েছে। এমনকি ইদানীং তো হলিউড তারকা টম ক্রুজও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আমি একদম সত্যি বলছি, কোনো মিথ্যে বলছি না! যদি এখন আমার হাতে মোবাইল ফোন থাকত, তবে আমি ওর পাঠানো ভিডিও আপনাদের নিশ্চিত দেখাতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত