সেন্সরে ‘একটি গোয়েন্দা গল্প’

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৩৯ এএম

সেন্সরে জমা পড়েছে গোয়েন্দা কাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘একটি গোয়েন্দা গল্প’। গতকাল সোমবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট বিডির পক্ষ থেকে সেন্সরে জমা দেওয়া হয় ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক

বড়ুয়া মনোজিত ধীমন। তিনি বলেন, ‘ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। এ কারণে আজ সোমবার ছবিটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছি। আশা করছি, সপ্তাহখানেকের মধ্যে ছাড়পত্র পেয়ে যাব।’ ছাড়পত্র পাওয়ার পর কবে নাগাদ ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে জানতে চাইলে নির্মাতা জানান, যেকোনো উৎসব ধরে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা তার। ধীমন বলেন,  অপরাধ, রহস্য ও গোয়েন্দা তদন্তের ওপর ভিত্তি করে নির্মিত ছবিটি দর্শকদের মুগ্ধ করবে। এবারের কোরবানি ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মুক্তির আগে ছবির প্রচারণার সময়টাও দরকার।’ পরিচালনার পাশাপাশি একটি সিনেমার গল্প ছবিতে ধীমন নিজেও অভিনয় করেছেন। ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন স্বর্ণা বিশ্বাস, ইমন বড়–য়া, উম্মে হাবিবা, কানিজ ফাতেমা সূচী, সুমন সাহা, সোনিয়া ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত