আরলা ফুডস নিয়ে এলো ডানো ল্যাক্টো রিডিউসড

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪৩ এএম

ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধ হজমে অসুবিধা, যা একটি সাধারণ হলেও অনেক সময় উপেক্ষিত স্বাস্থ্য সমস্যা, এবার সেই চাহিদাকে কেন্দ্র করেই নতুন পণ্য নিয়ে এসেছে আরলা ফুডস বাংলাদেশ। ভোক্তাদের আরামদায়ক দুধ গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার’। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ পণ্যের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ।

অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, ‘সামাজিক চাহিদার ওপর ভিত্তি করেই আরলার উদ্ভাবনগুলো তৈরি হয়। ডানো ল্যাক্টো রিডিউসড শুধু পরিপাকের সমস্যায় সহায়ক নয়, বরং দুধের পুষ্টিগুণও অক্ষুণœ রাখে।’

তিনি আরও জানান, পণ্যটি মূলত গৃহস্থালি ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা পাঁচ বছর বয়সের বেশি শিশু, প্রাপ্তবয়স্ক এবং বয়ঃবৃদ্ধদের জন্য বিশেষভাবে উপযোগী যারা দুধ গ্রহণে অস্বস্তি অনুভব করেন।

আরলা ফুডস বাংলাদেশ নিরাপদ, সহজলভ্য এবং ভোক্তাকেন্দ্রিক দুগ্ধজাত পুষ্টি সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে আরও বেশি মানুষ স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে দুধের পুষ্টিগুণ গ্রহণ করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত