দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালে রুনা লায়লার জয়যাত্রা

আপডেট : ০৫ মে ২০২৬, ০১:০১ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত দিল্লী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ সম্মানজনক 'মিনার-ই-দিল্লি' পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার (৪ মে) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। 

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুনা লায়লা বলেন, সংগীত মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার সেতুবন্ধন তৈরি করে,যা দেশ-সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করতে সক্ষম।

অনুষ্ঠানে তিনি মঞ্চ ভাগ করে নেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী ঊষা উত্থুপ-এর সঙ্গে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এই দুই কিংবদন্তির যৌথ পরিবেশনা। তারা একসঙ্গে গেয়ে শোনান জনপ্রিয় গান 'ইস্টিশানের রেইল গাড়িটা', যা উপস্থিত দর্শকদের মাঝে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।
 
উৎসব আয়োজক কমিটি এবং ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পরিবেশনাটি ছিল সন্ধ্যার অন্যতম স্মরণীয় পর্ব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দর্শক ও ভক্তদের প্রশংসায় ভাসছে এই ঐতিহাসিক মঞ্চায়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত