নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য সুখবর

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:১২ পিএম

নবম জাতীয় পে-স্কেল নিয়ে করা পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন। জানা গেছে,নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। আর এই নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। 

আসছে পে স্কেলে পেনশনভোগীরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পেলে তা প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন হলে বৃদ্ধি হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত। 

এছাড়া এই পে স্কেলে চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের জন্য ১০ হাজার, ৫৫ থেকে ৭৪ বছর বয়সিদের জন্য ৮ হাজার এবং ৫৫ বছরের কম বয়সিদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত