কক্সবাজারে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত এক যুবকের স্থলে জামিন নিতে গিয়ে ধরা পড়েছেন আরেক যুবক।
মঙ্গলবার (৫ মে) সকালে কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে মামুনের পরিবর্তে শাহজাহান নামে এক যুবক হাজির হলে এ ঘটনা ঘটে।
আদালত, বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে কক্সবাজারের ভারুয়াখালী বড় চৌধুরীপাড়ার বাসিন্দা মৌলানা মো. মোফাজ্জেল হোসেনের বসতবাড়িতে হামলা চালায় একটি চক্র। এই ঘটনায় আলতাজ মিয়া ও মামুনসহ ৯ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা রুজু হয়।
ওই মামলাতেই মঙ্গলবার সকালে জামিন নিতে হাজির হন দুই জন। জামিনের আবেদনে মামুন ও আলতাজের নাম থাকলেও কাঠগড়ায় মামুনের জায়গায় দাঁড়ায় শাহাজাহান। সেসময় কাঠগড়ায় দাঁড়ানো শাহাজাহানের আচরণে অসঙ্গতি ধরা পড়লে আদালত তার পরিচয় যাচাই করে। তখন আদালতের কাঠগড়া থেকে শাহাজাহান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিচারক তাকে গ্রেপ্তারের আদেশ দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শওকত বেলাল বলেন, প্রায় এক লাখ টাকার বিনিময়ে মামুনের পরিবর্তে শাহজাহানকে আদালতে আনেন মামলার আরেক আসামি আলতাজ।
কক্সবাজার চীফ জুডিসিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহি নূরী বলেন, নকল আসামি সেজে আদালতর আসায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাবেক দুই এমপিসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন