বিচারপতির বাসায় কাজ করতে অসীকৃতি

হাইকোর্টের ৪ এমএলএসএস বরখাস্ত 

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:০৪ পিএম

বিচারপতিদের বাসায় কাজ করতে অসীকৃতি জানানোয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪ এমএলএসএসতে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। বরখাস্ত এমএলএসএস’রা হলেন মো. আসাদুজ্জামান, মোসা: রুক্ষুন নিশা, মো: মিরাজ ও মো: মেহেদী হাসান। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বরখাস্তকরণ বিজ্ঞপ্তিতে এ চারজনের বিরুদ্ধে কর্মস্থলে (বিচারপতিদের বাসায়) যোগদান না করে মানবন্ধন, উস্কানির মাধ্যমে অন্যান্য কর্মচারীদেরকে দায়িত্ব পালনে বাধা, কর্মচারীদের মধ্যে বিদ্রোহের মনোভাব তৈরির চেষ্টা, গণমাধ্যমে শৃঙ্খলা বহিভূত বক্তব্য দেওয়া অভিযোগ আনা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে প্রত্যেকের ক্ষেত্রে অভিযোগ উল্লেখ করে বলা হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) অ্যামপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩ এর বিধি অনুসারে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

তবে, বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি মোতাবেক তারা খোরাকি ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন কয়েকজন এমএলএসএস। 

ব্রিফিংয়ে তারা বলেন, তাদের চাকরির সার্কুলারে অফিসে দায়িত্ব পালনের কথা বলা ছিলো, কারও বাসায় দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ ছিলো না। এ অবস্থায় তাদের দীর্ঘদিন বিচারপতিদের বাসায় কাজ করতে বাধ্য করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত