মেঘনা ব্যাংক পিএলসি বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করেছে। সম্প্রতি, হুইলচেয়ারগুলো বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর অংশ হিসেবে মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান এসএম আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মহব্বতজান চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিমানবন্দর ও রেলস্টেশনে মেঘনা ব্যাংকের হুইলচেয়ার
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:১৭ এএম
আপডেট : ০৬ মে ২০২৬, ১২:১৭ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
