বিচারপতির বাসায় কাজ করতে অস্বীকৃতি

উচ্চ আদালতের চার এমএলএসএস বরখাস্ত

আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৪৪ এএম

বিচারপতিদের বাসায় কাজ করতে অস্বীকৃতি জানানোয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪ এমএলএসএসকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। বরখাস্ত এমএলএসএস’রা হলেন মো. আসাদুজ্জামান, মোসা. রুক্ষুন নিশা, মো. মিরাজ ও মো. মেহেদী হাসান। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বরখাস্তকরণ বিজ্ঞপ্তিতে এ চারজনের বিরুদ্ধে কর্মস্থলে (বিচারপতিদের বাসায়) যোগদান না করে মানববন্ধন, উস্কানির মাধ্যমে অন্য কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা, কর্মচারীদের মধ্যে বিদ্রোহের মনোভাব তৈরির চেষ্টা, গণমাধ্যমে শৃঙ্খলা বহির্ভূত বক্তব্য দেওয়া অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রত্যেকের ক্ষেত্রে অভিযোগ উল্লেখ করে বলা হয়েছে, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) অ্যামপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩ এর বিধি অনুসারে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত