বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা (৮৩) বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সর্মব্যাথী। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নীতিপরায়ণ। মরহুমা বেগম জেবুন্নেছা একজন আদর্শ মহিলা হিসেবে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।
দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঈদের আগে কোনো চাঁদাবাজি হবে না: সমবায় প্রতিমন্ত্রী