শিবালয়ে বিএনপির সাবেক আহ্বায়ক জিন্নাহ মোল্লার ইন্তেকাল

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:০৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. জিন্নাহ মোল্লা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির উপদেষ্টা, শিবালয় উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

তার জানাজার নামাজ আজ বাদ মাগরিব নিজ গ্রাম রঘুনাথপুরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় এমপি এসএ জিন্নাহ কিবিরসহ দলীয় নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত