পটিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

আপডেট : ০৬ মে ২০২৬, ০৫:০৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আবুল কাশেমসহ (৪৮) মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) রাতে কুসুমপুরা ইউনিয়নস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ৩নং ওয়ার্ড পশ্চিম থানা মহিরা সওদাগর বাড়ির মৃত হাফেজ আহম্মেদের ছেলে। তাকে বিস্ফোরক ধারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

পটিয়া থানা সূত্রে জানা যায়, একই রাতে পৃথক অভিযানে মোবাইল চুরির মামলার এজাহারনামীয় আসামি মো. ওয়াসিমকে (৩০) উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকা হতে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া প্রীতিলতা ট্রাস্টে চুরির মামলার ঘটনায় জড়িত আসামি আব্দুল করিমকে (২৭) পৌর এলাকার শেয়ান পাড়া থেকে এবং গরু চুরির মামলার ঘটনায় জড়িত আসামি মো. বিজয়কে (১৯) পৌর এলাকার কলেজ মাঠ হতে গ্রেপ্তার করা হয়। 

এছাড়াও পৃথক অভিযানে বিভিন্ন স্থানে ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনা করাকালীন সময়ে আসামি আমীর আলী (৫০), মো. রুবেল (৩৬), মো. সেলিম (৪৬), মো. ইসমাইল (৩৮), মো. হারুন (৪৯), জসিম উদ্দিন (৪৮) দেরকে উপজেলার খরনা ফকিরপাড়া এলাকা হতে এবং আসামি মো. ফোরকান (২৮), মো. এহছান (৩০) দ্বয়কে চেয়ারম্যানঘাটা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে, আসামি তামিম শাহরিয়ারকে (২২) বিওসি রোডস্থ হাইদগাঁও ফইজ্জার পুল নামক এলাকা হতে ফৌ. কা. বি. ১৫১ মোতাবেক গ্রেপ্তার করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, যুবলীগ নেতা মো. আবুল কাশেমসহ গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে আদালতে সৌপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত