জাপানের হিরোশিমা শহরে অবস্থিত ঐতিহাসিক পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। আজ বুধবার (৬ মে) তিনি এই গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর মাত্র তিন দিন পর, ৯ আগস্ট, নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তীতে তেজস্ক্রিয়তার পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়ে আরও প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষের মৃত্যু ঘটে।
বর্তমানে ২০২৬ সালেও হিরোশিমা শহর সেই মর্মান্তিক ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থলের ধ্বংসাবশেষ আজও ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষিত রয়েছে।
পরিদর্শনকালে হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক, গবেষণারত প্রবাসী পিএইচডি শিক্ষার্থীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি উপস্থিত ছিলেন।
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না: ছাত্রদল নেত্রী মানসুরার পোস্ট