মশার উপদ্রব বাড়ছেই। রান্নাঘর থেকে শোয়ার ঘর, কোথাও বাদ নেই। সব জায়গায় মশার রাজত্ব। তাই অনেকেই মশা তাড়ানোর কয়েল বা ধূপ ব্যবহার করেন। কিন্তু এগুলোর ধোঁয়া ও গন্ধ কোনোটাই মানুষের স্বাস্থ্যের জন্য ভালো নয়। বাড়ায় শ্বাসযন্ত্রের সমস্যা। মশা দূর করতে যা করতে পারেন
রসুন
রসুনের কড়া গন্ধে মশা-মাছি দূর হয়। এক পাত্রে কয়েক কাপ পানি নিন। তাতে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। পানি ঠা-া করে স্প্রে বোতলে ঢেলে দিন। এটি ঘরের কোনায় কোনায় স্প্রে করুন। বিশেষ করে রান্নাঘর ও বাথরুমে। এতে মশা-মাছি আর ঘরে উড়বে না।
ছড়িয়ে দিন পিপারমেন্ট অয়েল
পিপারমেন্ট অয়েলও মশা-মাছি তাড়াতে উপযোগী। একটি স্প্রে বোতলে পর্যাপ্ত পানি নিন। তার মধ্যে কয়েক ফোঁটা পিপারমেন্ট অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ঘরে কোণে কোণে স্প্রে করুন। এর কড়া গন্ধে মশা-মাছি দূর হবে।
লেবু ও লবঙ্গের যুগলবন্দি
লেবুর অ্যাসিডিক গন্ধ এবং লবঙ্গের সুবাস মশা সহ্য করতে পারে না। লেবুর রসের সঙ্গে লবঙ্গের গুঁড়া বা তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ঘরে ছড়িয়ে দিন। কিংবা একটি বাটিতে মিশ্রণটি নিয়ে ঘরের কোনায় রেখে দিন। এতেই মশা মরবে।
টি ট্রি অয়েল
এসেনশিয়াল অয়েলও মশা তাড়াতে উপযোগী। যে ঘরে মশার উৎপাত বেশি, সেখানে টি ট্রি অয়েল ছড়িয়ে দিতে পারেন। কিংবা পানির সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ঘরের কোনায় স্প্রে করতে দিন। এর পরে আর একটাও মশা চোখে পড়বে না।
