পটিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৫ এএম

চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আবুল কাশেমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে কুসুমপুরা ইউনিয়নস্থ নিজ বাড়ি থেকে তাকে আটকের পর বিস্ফোরক ধারার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, একই রাতে পৃথক অভিযানে মোবাইল চুরির মামলার এজাহারনামীয় আসামি মো. ওয়াসিমকে উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল এলাকা হতে প্রীতিলতা ট্রাস্টে চুরির মামলার আসামি আব্দুল করিমকে পৌর এলাকার শেয়ানপাড়া থেকে এবং গরু চুরির মামলার ঘটনায় জড়িত আসামি মো. বিজয়কে পৌর এলাকার কলেজ মাঠ হতে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও পৃথক অভিযানে বিভিন্ন স্থানে ধর্তব্য অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনা করাকালীন সময়ে আমীর আলী, মো. রুবেল, মো. সেলিম, মো. ইসমাইল, মো. হারুন, জসিম উদ্দিনকে উপজেলার খরনা ফকির পাড়া এলাকা হতে এবং মো. ফোরকান, মো. এহছানকে চেয়ারম্যানঘাটা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে ও তামিম শাহরিয়ারকে বিওসি রোডস্থ হাইদগাঁও ফইজ্জার পুল নামক এলাকা হতে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, যুবলীগ নেতা মো. আবুল কাশেমসহ গ্রেপ্তারকৃত ১৩ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত