জাহাজবাড়িতে হত্যামামলা

হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৬ এএম

নয় বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৭ জুন। প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করে।  প্রসিকিউশনের পক্ষে শুনানি করে এক মাস সময়ের আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৭ জুন ধার্য করে।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পলাতক আসামি হলেনÑ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসির সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন। গত ২৯ জানুয়ারি এ মামলায় আসামিদের বিরুদ্ধে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত