রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৪৭ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে কামরাঙ্গীরচর সিলেটীবাজার ৭ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। কামরাঙ্গীরচর সিলেটীবাজার ৭ নম্বর গলিতে থাকে শিশু জান্নাতির পরিবার। নিহত শিশুর বাবা মোস্তফা ইসলামবাগে দিনমজুরের কাজ করেন। মা লাভলী আক্তার অন্যের বাসায় কাজ করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবদুস সালাম জানান, ঘটনার সময় বাসার সামনের গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জান্নাতি। তার মাও বাসার ভেতরে ঘরের কাজ করছিলেন। তখন আরেক শিশু জান্নাতিকে অচেতন অবস্থায় কোলে করে বাসার ভেতর নিয়ে আসে। সে জানায়, গলিতে একটি ব্যাটারিচালিত রিকশা জান্নাতির ওপর দিয়ে উঠিয়ে দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত