ত্রয়োদশ জাতীয় সংসদের জামায়াত জোট প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বুধবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য (এমপি) রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর এনসিপির আরেক নেত্রী ডা. মাহমুদা মিতুসহ দলের নারী নেত্রীরা রায়েরবাজার বধ্যভূমিতে যান। সেখানে জুলাই শহীদ এবং মহান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন প্রমুখ।
