ট্রাফিক আইন লঙ্ঘনে সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা শুরুর পর থেকে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী ব্যক্তির অজান্তেই মামলা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে অটো জেনারেটেড মামলা দেওয়া শুরু হয়েছে। ডিএমপির আওতাধীন এলাকায় এখন ট্রাফিক আইন অমান্য হলেই কিংবা লঙ্ঘন করলে অটো মামলা হয়ে যাবে। মামলা সংক্রান্ত নোটিস ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে মালিক ও চালকদের ঠিকানায়।
এআই দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৭:৫৭ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:৫৭ এএম
এআই দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
