লোহাগড়ায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৩৮ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকা-ে একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর রাত ৩টার দিকে লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।

দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে  ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত