আইইআরবি গঠন করল ইউনাইটেড হেলথকেয়ার

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:০৫ এএম

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড স্বাস্থ্যসেবা গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের প্রথম ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড (আইইআরবি) গঠন করেছে। এ উদ্যোগের লক্ষ্য হলো ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ হসপিটাল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, ক্লিনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনুদ্দিন হাসান রশীদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশীদ ও ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনাইটেড হেলথকেয়ারে সিইও মো. ফাইজুর রহমান।

ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খানকে আইইআরবি কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক ডা. খন্দকার আবু তালহা চেয়ারম্যান ও প্রফেসর ডা. মাহবুবুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডে বিভিন্ন মেডিকেল ও অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের দেশ-বিদেশের বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ডা. আজহারুল ইসলাম খান বলেন, ‘নৈতিক গবেষণা ও সচেতন উদ্যোগের সমন্বয়ে আমরা মানুষের জন্য বাস্তব ও ইতিবাচক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত