বিচারকদের আইনমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করুন সরকার পাশে আছে 

আপডেট : ১০ মে ২০২৬, ০৮:০৭ এএম

বিচারকদের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সবসময় সঠিক সিদ্ধান্ত  নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি।’ দুর্নীতির বিরুদ্ধে বিচারকদের জোরালো ভূমিকা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্সে আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচারমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়–ক। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তাই আপনাদের বলতে চাইÑ যে বিষয়গুলো ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অন্তরায়, সেগুলো এড়িয়ে চলে ন্যায় প্রতিষ্ঠা করুন। এ কাজে সরকারকে সবসময় আপনারা পাশে পাবেন।’  দুর্নীতিতে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, দুর্নীতির বিষয়ে আমরা সজাগ থাকব, বিচারকদেরও সচেতন থাকতে হবে। এটি না পারলে এ প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়া ও ন্যায়বিচারের ক্ষেত্র প্রস্তুত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম এবং আইনের শাসন ও মানবাধিকারÑ সবই ব্যর্থ হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারপ্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. এমদাদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত