চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজার এলাকায় ইয়াবা সেবনকালে সোহেল (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) ভোরে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে তাকে আটকের পর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন অভিযান পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় উত্তর জলদী পৌরসভার ভাদালিয়া এলাকার মোঃ সোহেলকে আটক করা হয়।
আটক সোহেল পেশায় একজন কসাই। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উপার্জনের প্রায় পুরো টাকাই তিনি ইয়াবা কেনা ও সেবনের পেছনে ব্যয় করেন। এছাড়া এর আগেও ইয়াবা সেবনের দায়ে তিনি প্রায় এক মাস কারাভোগ করেছেন বলে জানা গেছে।
অভিযানের ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
নিম্নমানের বালু ব্যবহারে প্রশ্নের মুখে ঢাকা-সিলেট করিডোর প্রকল্প