পাসপোর্ট অধিদপ্তরে বড় রদবদল

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৩ এএম

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ১৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান কার্যালয়ের হিসাব শাখার উপপরিচালক বিপুল কুমার গোস্বামীকে চট্টগ্রাম চাদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে, চট্টগ্রাম চাদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শরিফুল ইসলামকে প্রধান কার্যালয়ের হিসাব শাখায় সংযুক্ত, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত উপপরিচালক মো. নুরুল হুদাকে ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম মাসুমকে নারায়ণগঞ্জে, রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. আফজাল হোসেনকে নোয়াখালীতে, উত্তরা পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত উপপরিচালক মুরাদ চৌধুরীকে মৌলভীবাজারে ও নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদকে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখার পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত (উত্তরা পার্সোনালাইজেশন কমপ্লেক্স) উপপরিচালক মো. জামাল হোসেনকে রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়েছে। রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আবজাউল আলমকে টাঙ্গাইলে এবং ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিনকে রাজবাড়ীতে, টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জেবুন্নাহার পারভীনকে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখায় সংযুক্ত, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইনকে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসেই রেখে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামকে ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় এবং মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত