পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

সভাপতি মোসলেহ সম্পাদক শামীমা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩৮ এএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে রাজধানীর রাজারবাগ পুলিশলাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনের সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত