মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। মিরপুর টেস্টে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি নির্ধারণ করেছেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তান দলের সবার ৪০ শতাংশ জরিমানা হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালা অনুসারে, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি বা জরিমানা করা হয়। এতে মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের আটটি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
পাকিস্তানের বড় শাস্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:৩৮ এএম
আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৩৮ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
