সাভারের বিকেএসপিতে কারাতে বিভাগের দশম শ্রেণির ক্যাডেট ইয়াসীন আরাফাত জীমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২) মো. মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান (পিএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান। বিকেএসপির প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৮ জুলাই রাত ১১টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ইয়াসীন। তবে বিকেএসপির মতো একটি সুরক্ষিত সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত না হওয়ায় বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটনের ওপর গুরুত্ব দিয়েছে।
বিকেএসপিতে শিক্ষার্থী মৃত্যু তদন্তে কমিটি গঠন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
