সাড়ে পাঁচ ঘণ্টা বিঘ্নিত থাকার পর নীলফামারী চিলাহাটি-সৈয়দপুর থেকে ঢাকা ও খুলনা রুটের রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল সোয়া আটটার দিকে জেলা সদরের খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালে আটকে লাইনচ্যুত হয় খুলনা গামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা।
খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে দুপুর একটার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। এরপর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
নীলফামারী রেলস্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানান, ট্রেনটি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে রওনা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।