ইনোভেশন কর্মশালা বিএইচবিএফসিতে

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:০১ এএম

বাংলাদেশ হাউজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার অংশ হিসাবে আওতাধীন অফিসসমূহের অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাণিকগঞ্জের ডেরা রিসোর্টে দুদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এ ওয়ার্কশপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম। বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। করপোরেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালার শেষ পর্বে এ চারটি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে “অনলাইনে বন্ধকী দলিল ও অন্যন্য কাগজ ফেরত সহজিকরণ” শীর্ষক আইডিয়াটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণা নির্বাচন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত