সিজিপিএ’র ভিত্তিতে ৪৯ শিক্ষার্থীকে ফল -২০২৫ এর টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড দিল এশিয়ান ইউনিভার্সিটি

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক শিক্ষা এই স্লোগানকে ধারণ করে ১৯৯৬ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশের প্রথম সারির বেসরকারী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দীর্ঘ এই পথ পরিক্রমায় এইউবি সবসময়ই মেধাবীদের মূল্যায়ন করেছে, দিয়েছে শিক্ষাবৃত্তি। তারই ধারাবাহিকতায় স্প্রিং  সেমিস্টার ২০২৩ এ সিজিপিএ’র ভিত্তিতে এইউবি বিভিন্ন বিভাগের ৪৯ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড ফল -২০২৫ প্রদান করে। শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের এই ধারা অব্যাহত থাকলে সকল বিভাগের শিক্ষার্থী পড়াশোনার দিকে মনোযোগী হবে এবং সবাই ভালো ফলাফলের জন্য চেষ্টা করবে।  

মঙ্গলবার (১৯ মে) এইউবি আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে আয়েশা মেমোরিয়াল হলে এই উপলক্ষে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি'র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মো. সাদেক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, স্কুল অব সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেসর ড. মো. জাফার সাদেক, স্কুল অব সোশ্যাল সায়েন্স এর ডীন খান মো. মঈনুল হোসেন, স্কুল অব আর্টস এর ডীন প্রফেসর এএইচএমএ সালেক, সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।।

এসময় প্রধান অতিথি বলেন, নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মেধার কোন বিকল্প নেই, ব্যক্তিজীবনে প্রত্যেককে সৎ থাকতে হবে। আমরা চাই এইউবি শিক্ষার্থীরা সবার কাছে মডেল হিসেবে গড়ে উঠবে। সবাইকে উৎসাহিত করতেই এইউবি এই প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা আগামীর মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ভর্তি বিভাগের পরিচালক মিজানুর রহমান ভূইয়া ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত