ঢাকায় ফিরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৪৫ এএম

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, বিমানবন্দর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২৫-২৭টি মামলার তথ্য মিলেছে। তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হবে। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফিরছেনÑ এমন খবরে বিমানবন্দর এলাকায় অবস্থায় নেওয়া হয়। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত