ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ দলীয় নেতাকর্মীরা।
শোকবার্তায় নেতারা বলেন, এ কে এম সুজা উদ্দিন ছিলেন একজন সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে সংগঠন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি ঘোষণা