সখীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:০০ পিএম

টাঙ্গাইলের সখীপুরে রুবেল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২১ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়চওনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সখীপুর থানায় সোপর্দ করা হয়।

রুবেল মিয়া উপজেলার বড়চওনা গ্রামের মোতালেব মিয়ার ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তপু খান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল ক- সার্কেল কর্তৃক সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবাসহ রুবেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত