রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকারা।
শাকিব খান গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।
ঢালিউডের এই শীর্ষ নায়ক আরো বলেন, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়, যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’
চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘রামিসার মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন মা হিসেবে আমার বুক ফেটে যাচ্ছে। এমন নৃশংসতার বিচার চাই, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। রামিসা তুই শান্তিতে থাক মা।’’
এদিকে দেশে ঘটা এসব ঘটনা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বুবলী। শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনার বিচার পেতেও কাঁদতে হয় আক্রান্ত শিশুদের বাবা-মাকে।
তিনি বলেন, প্রতিনিয়ত এসব দেখে ট্রমাটাইজড লাগে, সোশ্যাল মিডিয়া আনসোশ্যাল লাগে, দেখতেই ইচ্ছা করে না। আর কত! হয়তো সবার প্রতিবাদ তারপর ভুলে যাওয়া কিন্তু সেই বাবা-মাগুলো সারা জীবন এই অমানসিক কষ্ট বয়ে বেড়ায়, কোনো কিছু কি তাদের সান্ত্বনা দিতে পারে! এক কাঁদে সন্তান হারিয়ে, আরেক কাঁদে বিচারের আশায়। অথচ দেশের নাগরিক হিসেবে অপরাধীদের এসব নৃশংসতার দ্রুত দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার পাওয়া তাদের অধিকার। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মৌলভীবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু