ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কোরবানির গরুবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গরুর মালিক ও ট্রাকচালককে মারধর করে ছিনতাইকারীরা। গত শুক্রবার গভীর রাতে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গরুর মালিক হেলাল উদ্দিন ও জহিরুল হক এবং ট্রাকচালক মো. তৈয়বকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের বাড়ি ফরিদপুর সদরে। শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।
গরুবোঝাই ট্রাক ছিনতাই
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:৫৪ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
