সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৪ মে ২০২৬, ০৭:৫৯ এএম

নতুন করে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেয়।

খায়রুল হকের আইনজীবী জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তি আটকে গেল। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল গত ১৬ মে এ মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এর আগে সাবেক এই প্রধান বিচারপতিকে সাত মামলায় জামিন দেয় হাইকোর্ট। আপিল বিভাগও হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বহাল রাখে।

গত বছরের ২৪ জুলাই সকালে ধানম-ির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত