মস্তিষ্ক ছাড়া বাঁচে আরশোলা

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৪৩ এএম

আরশোলা মাথা ছাড়া কয়েক দিন বাঁচতে পারে! কারণ মাথা কাটা  গেলেও আরশোলা এক সপ্তাহেরও বেশি সময় বাঁচতে পারে। শুধু আরশোলা নয়, অন্য কিছু প্রাণীর ক্ষেত্রেও বিষয়টি সত্য। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির ফিজিওলজিস্ট ও বায়োকেমিস্ট জোসেফ কানকেল। তিনি জানাচ্ছেন, শিরেদের কারণে মানুষের রক্তপাত হয় ও রক্তচাপ কমে যায়। যা শরীরের গুরুত্বপূর্ণ টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি  পৌঁছাতে বাধার সৃষ্টি করে। মাথা কাটা গেলে রক্তক্ষরণের কারণে মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু আরশোলার ক্ষেত্রে এ রক্তচাপের বিষয়টি নেই। মানুষের মতো তাদের রক্তশিরায় অসংখ্য নেটওয়ার্ক  নেই। রক্ত প্রবাহিত হতে তাদের কোনো চাপেরও প্রয়োজন হয় না। কিছু প্রজাতির আরশোলা, ১২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে। এত নিম্ন তাপমাত্রায় বেঁচে থাকতে তারা ‘গ্লাইসিরল’ দিয়ে নিজেদের তৈরি করে। আরশোলার যখন মাথা কাটা যায়, তখন তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বাঁধে। যতক্ষণ না অন্য কোনো  তেলাপোকা তাকে খেয়ে ফেলছে বা পিঁপড়ার দল চেপে বসছে, ততক্ষণ পর্যন্ত মাথাকাটা আরশোলার প্রাণবায়ু বের হয় না। বিভিন্ন কারণে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও সহজ অভিযোজনের কারণে আরশোলা পাঁচ কোটিরও বেশি বছর ধরে পৃথিবীতে টিকে আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত