১২ তারকাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ এএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার জন্মদিন ও নিজেদের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে এক্সক্লুসিভ এই আয়োজন।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় এতে ছকে বাঁধা সাক্ষাৎকারের বাইরে ববিতার বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরা হবে। অজয় পোদ্দারের প্রযোজনায় এ অনুষ্ঠানের মূল আকর্ষণ দেশীয় শোবিজের ১২ জন তারকার উপস্থিতি। অনুষ্ঠানে থাকবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আলমগীর, সোহেল রানা, আনোয়ারা, আফজাল হোসেন, জয়া আহসান, সুচন্দা, চম্পা এবং মেগাস্টার শাকিব খান।

অনুষ্ঠানটি নিয়ে একুশে পদকপ্রাপ্ত ববিতা বলেন, ‘আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই আয়োজন দেখে আমি অভিভূত। ভক্তদের জন্য এটি দারুণ কিছু হতে যাচ্ছে।’ এটি কোটি ভক্তের জন্য অনন্য এক দলিল হয়ে

থাকবে বলে আশাবাদ জানান সঞ্চালক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছরাঙা টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক অজয় পোদ্দার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত