এবারের ঈদেও ‘ছোটকাকু’ আসছে নতুন আট পর্বের সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’ নিয়ে। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। নির্মাণ করছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, সঙ্গে ছিলেন আরিফ খান। ফরিদুর রেজা সাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, অন্যদিকে নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন রয়েছেন দিল্লিতে। ইতিমধ্যে ঢাকায় শেষ হয়েছে পোস্ট-প্রোডাকশনের কাজ। যুক্তরাষ্ট্র, ব্যাংকক এবং ঢাকা এই তিন প্রান্তে থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, ‘কিশোরগঞ্জের কিশোরদল’ এবারের ঈদে দর্শকদের চমক দিতে পারে। সেই প্রত্যাশাই তারা রাখছেন। এবারের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল, মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
নতুন অভিযানে ‘ছোটকাকু’
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:২৩ এএম
আপডেট : ২৫ মে ২০২৬, ০১:২৩ এএম
নতুন অভিযানে ‘ছোটকাকু’
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
