জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চট্টগ্রামের একদল তরুণের উদ্যোগে নির্মিত পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘জুলাই ডায়েরিজ’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গণঅর্থায়নে নির্মিত এই ছবির প্রদর্শনী হয়। ‘বোধ সংযোগ’ সামাজিক-
সাংস্কৃতিক প্ল্যাটফর্মের ব্যানারে এটি পরিচালনা করেছেন লিখন দত্ত এবং নির্বাহী প্রযোজক ছিলেন সাইদুল ইসলাম।
প্রদর্শনী শেষে নিউ এজ সম্পাদক নূরুল কবীরের সভাপতিত্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সামান্থা শারমিন, সহুল আহমদ ও তাসলিমা আখতার। বক্তারা বলেন, কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত রেখে মাঠের বস্তুনিষ্ঠ বয়ান তুলে ধরতেই গণঅর্থায়নের পথ বেছে নেওয়া হয়েছে। নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, বিস্মৃতির বিরুদ্ধে গিয়ে গণঅভ্যুত্থানের স্মৃতি ও মানুষের আকাক্সক্ষাকে বাঁচিয়ে রাখতে এই তথ্যচিত্র ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।
