হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:৫৬ এএম

দেশে হামে মৃত্যু থামছেই না। প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৪ জন শিশু আক্রান্ত হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০, ময়মনসিংহে দুই, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক ও রংপুরে একজন রয়েছে। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১২৮ শিশু শনাক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু।

হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর। আর আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত