মোহাম্মদপুরে ভবনে আগুন

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:০৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরে একটি ৯ তলা ভবনে আগুন লেগেছে। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ৯ তলা ভবনে আগুন লাগে। প্রথমে খবর পাওয়া যায় রেস্টুরেন্টে। পরে জানা যায়, আবাসিক ভবন। সড়কে ব্যাপক যানজটের কারণে অগ্নিকা-ের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। ভবনটির নিচে হোটেল ও শপিংমল, ওপরে আবাসিক। ওপরের অংশে আগুন লাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত