৬ বছর পর ফিরলেন মঞ্জুরুর, জিকোর ৩ বছরের অপেক্ষা শেষ

আপডেট : ২৫ মে ২০২৬, ১১:৫০ এএম

নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনে ৫ জুন সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে এই 'সান মারিনো পরীক্ষা'র জন্য সোমবার (২৫ মে) ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

গত মার্চের আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভিয়েতনাম ও সিঙ্গাপুর। নতুন কোচের অধীনে নতুন পরিকল্পনা সাজাতে গিয়ে ওই দুই ম্যাচের দল থেকে ৪ জন ফুটবলারকে বাদ দিয়েছেন টমাস ডুলি।

বাদ পড়া ফুটবলাররা হলেন, মেহেদী হাসান (গোলরক্ষক), সায়িদ শাহ (মিডফিল্ডার), আরমান ফয়সাল (ফরোয়ার্ড), সুমন রেজা (ফরোয়ার্ড)

প্রাথমিক দলে সবচেয়ে বড় চমকগুলোর একটি ডিফেন্ডার মঞ্জুরুর রহমান। ২০১৮ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি ফর্টিসের এই সেন্টারব্যাক। শেষবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ২০২০ সালে। চলমান ফুটবল লিগে ফর্টিস এফসি-কে টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করাতে দারুণ অবদান রাখায় দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলে জাদুকরী প্রত্যাবর্তন হলো তার।

প্রায় ৩ বছর পর জাতীয় দলের গোলপোস্ট সামলানোর দৌড়ে ফিরলেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার সাথে দলে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা তপু বর্মণ, তাজ উদ্দিন, শাকিল তপু এবং ডিফেন্ডার ইসা ফয়সাল (যিনি শেষবার খেলেছিলেন ২০২৪ সালে)। এছাড়া আক্রমণভাগ ও মধ্যমাঠে ফিরেছেন সোহেল রানা, কাজেম শাহ, মোহাম্মদ ইব্রাহিম ও মিনহাজুল করিম স্বাধীন।

এক নজরে টমাস ডুলির ৩০ সদস্যের বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লা ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত