ঢাকায় বাসায় ডাকাতদলের হামলা, চাপাতির কোপে গুরুতর আহত ৮

আপডেট : ২৮ মে ২০২৬, ০৫:০৭ এএম

রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল মহিলা মাদ্রাসা সংলগ্ন স্বপ্নচূড়া ভবনের ৩ নিরাপত্তা কর্মীকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা করেছে পেশাদার ডাকাত দল। 

বৃহস্পতিবার (২৮ মে) রাত ১টা ৫৫ মিনিটের সময় এ দুধর্ষ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু দুর্বত্তরা তার আগেই ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুরের দিকে পালিয়ে যায়। এঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্য বিরাজ করছে আতংক। পুলিশ পাশের ফ্ল্যাটের সিসি ক্যামেরার সাহায্য ডাকাতদের শনাক্তে চেষ্টা করছে। 

দুর্বৃত্তদের হামলায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্য বাবুল নামের এক সিকিউরিটির অবস্থা গুরুতর। অপর দুজনের একজন হলেন স্বপ্নচূড়া ভবনের সিকিউরিটি সদস্য ইসহাক হোসেন (৬২) ও বয়স্ক নাইট গার্ড। তার নাম জানা যায়নি। ডাকাতরা তাকেই প্রথমে এলোপাতাড়ী আঘাত করে রক্তাত্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত