দুই মাস বয়সী কন্যা শিশু উদ্ধার

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:৫২ এএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাসার গলি থেকে প্রায় ২ মাস বয়সী এক অজ্ঞাত কন্যাশিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং তার পরিবারকে খুঁজে বের করতে কাজ করছে প্রশাসন।

গত ২৬ মে রাত ৯টার দিকে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি বাসার গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে গলির ভেতরে একটি কন্যাশিশুকে পড়ে থাকতে দেখে তারা বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের সন্ধান এবং কে বা কারা তাকে সেখানে রেখে গেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণ জানান, ‘শিশুটি বর্তমানে নিরাপদে আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত