যদি হতে চান ব্যারিস্টার

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:৫৯ এএম

নামের প্রথমে ব্যারিস্টার শব্দটি শুনতে কার না ভালো লাগে? ছোটবেলায় সিনেমাতে শুনতাম ‘কোটি টাকার ব্যারিস্টার’। কথাটি অনেকাংশে সত্যি; এ এক স্বপ্নের ডিগ্রি, এমনকি এ ডিগ্রি পাওয়ার পর বিখ্যাত টাইম ম্যাগাজিনে ঘটা করে নামও প্রকাশিত হয়। তবে অনেকের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু পর্যাপ্ত তথ্যের অভাবে অপূর্ণই থেকে যায় ব্যারিস্টার হওয়ার স্বপ্ন। তাই আজকে আমি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব।

ব্যারিস্টার ডিগ্রি পাওয়ার জন্য যে বিষয়গুলো জানা জরুরি

কারা এ ডিগ্রি প্রদান করে

শুধু বিলেত বা যুক্তরাজ্য থেকেই এ ডিগ্রি

প্রদান করা হয়। মূলত চারটি প্রতিষ্ঠান এ ডিগ্রি প্রদান করে।

4The honorable society of Lincoln Inn

4Gray’s Inn

4Inner temple

4Middle temple

এ ছাড়া যুক্তরাজ্যের গুটিকয়েক বিশ্ববিদ্যালয় এ ডিগ্রি প্রদান করে। যেসব দেশ বা অঞ্চল ব্রিটিশ উপনিবেশ ছিল সেখানে অধিকাংশ আইন ব্রিটিশ আইনের অনুসারী হওয়ায় সেসব দেশে ব্যারিস্টারি ডিগ্রির কদর লক্ষ্য করা যায়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

শিক্ষাগত যোগ্যতা

ব্রিটিশ ল-তে ন্যূনতম অনার্স ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের প্রচলিত আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও তাকে পুনরায় ব্রিটিশ ল-তে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে বিটিটি (ইধৎ ঞৎধহংভবৎ ঞবংঃ) নামে একটি পদ্ধতি চালু করা হয়েছে, যেটি আমার কাছে মনে হয় তুলনামূলক জটিল। তাই হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা চাইলেও এ ডিগ্রি অর্জন করতে পারেন না।

প্রতিটি বিষয়ে ন্যূনতম শতকরা ৬০ নম্বর থাকতে হবে; পাস নম্বর ৪০।

আইইএলটিএস প্রতি মডিউলে সর্বনিম্ন ৭.৫ থাকতে হবে। অর্থাৎ ওভারঅল ৮ স্কোরের প্রস্তুতি নিতে হবে।

ব্যারিস্টারি ডিগ্রিতে যুক্তরাজ্য কোনো প্রকার স্কলারশিপ প্রদান করে না। শুধু ৯ মাসের ইচঞঈ কোর্সের জন্য আনুমানিক ২০,০০০ পাউন্ড বা ৩৩ লাখ টাকা টিউশন ফি দিতে হয়।

অধ্যবসায়

যেহেতু আন্তর্জাতিক মানের অন্য শিক্ষার্থীদের সঙ্গে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, তাই পরিশ্রমী হতে হবে। বর্তমানে বার এট ল পরীক্ষায় শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার হার বৃদ্ধি পাচ্ছে। তাই কঠিন অধ্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই।

অর্থনৈতিক সক্ষমতা

প্রথমেই বলে রাখি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে শতভাগ স্কলারশিপ প্রদান করে না। যেটি প্রদান করে সেটিকে আমি বলব, ডিসকাউন্ট। আপনাকে ৩ বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে ডিসকাউন্ট বাদে প্রায় ৬০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৯৬ লাখ টাকা ইউনিভার্সিটিকে দিতে হবে। এ ছাড়াও বার এট ল ডিগ্রি নেওয়ার জন্য আলাদাভাবে ২০ হাজার পাউন্ড বা ৩২ লাখ টাকা ইউনিভার্সিটিকে দিতে হবে। তবে খ-কালীন চাকরি করে শিক্ষার্থীরা নিজেদের জীবনযাত্রার ব্যয় বহন করতে পারলেও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি জোগান দেওয়া অসম্ভব। তাই স্কলারশিপ বাদেও বিপুল পরিমাণ টাকা ইউনিভার্সিটিকে দিতে হবে।

তবে হ্যাঁ, আমি মনে করি মানুষ তার স্বপ্নের থেকেও বড়। অনেক আগে থেকে সঠিক প্রস্তুতি এবং অধ্যবসায় থাকলে আপনিও হতে পারবেন একজন দক্ষ ব্যারিস্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত